ধুনটে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা: গ্রেপ্তার বেদেনা খাতুন

জ

জনতার দৃষ্টি

আপডেট: 1 month ago

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা: গ্রেপ্তার বেদেনা খাতুন
ফরম ও ছবি দেখিয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভন, ধুনটে অর্থ আত্মসাতে নারী কারাগারে

ধুনটে ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা আদায়: স্থানীয়দের হাতে আটক প্রতারক নারী

বগুড়ার ধুনট উপজেলায় সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হতদরিদ্র মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে বেদেনা খাতুন (৪০) নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী। অভিযুক্ত বেদেনা খাতুন উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। ​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে পুলিশ তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে। এর আগে সোমবার বিকেলে উপজেলার চানদিয়াড় গ্রাম থেকে স্থানীয়রা তাকে আটক করে থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। ​স্থানীয় সূত্রে জানা যায়, প্রতারক বেদেনা খাতুন নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে এলাকার হতদরিদ্র ও সাধারণ মানুষের কাছে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে অর্থ দাবি করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, ফ্যামিলি কার্ড পেলে কার্ডধারীরা প্রতি মাসে নিয়মিত সরকারি আর্থিক সহায়তা পাবেন। সাধারণ মানুষের মনে আস্থা সৃষ্টির জন্য তিনি বিভিন্ন ধরনের ভুয়া সরকারি ফরম প্রদর্শন করতেন এবং সহজ-সরল লোকজনের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ছবি সংগ্রহ করতেন। ​ঘটনার দিন সোমবার বিকেলে তার গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে এক নারী স্থানীয়দের বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী একত্রিত হয়ে ঘটনাস্থলে গিয়ে বেদেনা খাতুনকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে বিষয়টি পুলিশকে জানানো হলে ধুনট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে থানা হেফাজতে নেয়। ​এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, “৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই নারীকে থানা হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ পাওয়া না যাওয়ায় তাকে প্রচলিত আইনে (৫১ ধারায়) আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785