বগুড়ার ধুনটে আ’লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার

শ

শাহ্ আলম জীবন

আপডেট: 1 month ago

বগুড়ার ধুনটে আ’লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার
বগুড়ার ধুনটে আ’লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে পুলিশের সাঁড়াশি অভিযান: বিভিন্ন মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ।

বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এর দিক-নির্দেশনায় এবং ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি)-র সার্বিক সহযোগিতায় পুলিশ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকার বিভিন্ন স্থানে পরিচালনা করেছে এক বিশেষ অভিযান। অভিযানে সহিংসতা ও বিভিন্ন মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত চার রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১. মোঃ জাহাঙ্গীর হোসেন ডলার (৪৩): ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি এবং কাশিয়াহাটা গ্রামের গোলাম মাষ্টারের ছেলে। (ধুনট থানার মামলা নং-৭(১২)২০২৫-এর এজাহারনামীয় আসামি)। ২. মোঃ ফজলুল হক সুজন (৪০): ভান্ডারবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এবং রঘুনাথপুর গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। (ধুনট থানার মামলা নং-১৮(১)২০২৫-এর আসামি)। ৩. মোঃ চপল ওরফে চপল মাহমুদ (৩৮): ধুনট পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পশ্চিম ভরনশাহী (১নং ওয়ার্ড) এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে। (ধুনট থানার মামলা নং-১৮(২)২০২৫-এর আসামি)। ৪. মোঃ আরিফুল ইসলাম (২৫): মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং অলোয়া (দক্ষিণপাড়া) গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে(ধুনট থানার মামলা নং-৫(১০)২০২৪-এর তদন্তে প্রাপ্ত আসামি)। ধুনট থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে থানা এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই চার আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বে আইনানুগ মামলা দায়ের করা হয়েছিল। গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে ধুনট থানার কর্মকর্তা জানান, অপরাধ দমন ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785