হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ধুনটে রাতে অভিযান, গ্রেপ্তার ৪
শ
শাহ্ আলম জীবন
আপডেট: 3 weeks ago

ধুনটে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা, জালে ৪ এজাহারনামীয় আসামি
বগুড়ার ধুনটে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় চার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সোনারগাঁ গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে লিখন শেখ (৩০) ও রিপন শেখ (৩৩), একই গ্রামের মৃত আব্দুর রশিদ শেখের ছেলে ফজর আলী শেখ (৫৬) এবং চান্দারপাড়া গ্রামের দুলাল শেখের ছেলে বিপ্লব শেখ (২১)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে হামলা, মারধর, ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ রয়েছে। এ ছাড়া ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযানে নেমে চার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






