ধুনটে রাজপথে পুলিশের মহড়া, সতর্ক বার্তা অপরাধীদের

শ

শাহ্ আলম জীবন : জনতার দৃষ্টি

আপডেট: 3 weeks ago

ধুনটে রাজপথে পুলিশের মহড়া, সতর্ক বার্তা অপরাধীদের
অপরাধ দমনে ধুনটে মাঠে নামল থানা পুলিশ

ধুনটে অপরাধ দমনে ওসি আতিকুলের নেতৃত্বে পুলিশের মোটরসাইকেল মহড়া

অপরাধ দমন, জননিরাপত্তা জোরদার এবং মাদক, ছিনতাই, চুরি ও জুয়াসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বগুড়ার ধুনটে মোটরসাইকেল মহড়া দিয়েছে থানা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে ধুনট থানা প্রাঙ্গণ থেকে এ মহড়া শুরু হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের সদস্যরা মোটরসাইকেলে মহড়ায় অংশ নেন। মহড়াটি ধুনট পৌরসভা, ধুনট সদর ও চৌকিবাড়ী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও গ্রামাঞ্চল প্রদক্ষিণ করে। এ সময় অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি টহল ও নজরদারি জোরদার করা হয়। পুলিশ জানায়, মাদক, ছিনতাই, চুরি, জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। ওসি মো. আতিকুল ইসলাম বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও অভিযান আরও জোরদার করা হবে। কোনো এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড দেখা গেলে দ্রুত পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785