ধুনটে অনুষ্ঠিত হলো মনন সাহিত্য সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী সাহিত্য সম্মেলন

ধ

ধুনট বগুড়া : জনতার দৃষ্টি

আপডেট: 1 day ago

ধুনটে অনুষ্ঠিত হলো মনন সাহিত্য সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী সাহিত্য সম্মেলন
প্রাণবন্ত আয়োজনে সম্পন্ন হলো মনন সাহিত্য সংগঠনের দুই দশকের পথচলা ও সাহিত্য সম্মেলন

ধুনট সরকারি কলেজে ‘মনন সাহিত্য সংগঠনের’ ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন: সাহিত্যিক ও গুণীজনদের মিলনমেলা

বগুড়ার ধুনট সরকারি ডিগ্রী কলেজের হলরুমে ‘মনন সাহিত্য সংগঠনের’ ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এক বর্ণাঢ্য সাহিত্য সম্মেলন, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাহিত্য সংগঠন আয়োজিত এই সম্মেলনে দেশের বরেণ্য কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, গবেষক, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গুণীজনেরা অংশ নেন। এর মধ্য দিয়ে ধুনটের সাহিত্য অঙ্গণ এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়। ​সকালে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উদ্বোধনী পর্বে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী। ​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. অনীক মাহমুদ, প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক অধ্যাপক খেয়াম কাদের, লেখক ও গবেষক ড. বেলাল হোসেন, ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম ছোলায়মান হোসেন এবং ধুনট মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হায়দার আলী হিন্দোল। ​মনন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোখলেছুর রহমান আরজুর স্বাগত বক্তব্যে শুরু হওয়া এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাজিবুজ্জামান রাজিব। এ সময় সংগঠনের উপদেষ্টা সরকার সোহেল আহমেদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​দুপুরের পর দ্বিতীয় অধিবেশনে শুরু হয় কবিতা আবৃত্তি ও সাহিত্য বিষয়ক বিশেষ আলোচনা। বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি, প্রাবন্ধিক ও গবেষক ড. সালিম সাবরিন। ​এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ড. মো. সাজ্জাদ হোসেন, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনর রশীদ এবং ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা। ​সংগঠনের দুই দশকের পথচলা উদযাপন উপলক্ষে মনন সাহিত্য সংগঠনের সদস্য ও স্থানীয় সাহিত্যপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের নিয়মিত আয়োজনের মাধ্যমে ধুনটে সাহিত্যচর্চা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং আগামী প্রজন্মের মাঝে সাহিত্য ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ তৈরি হবে।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785