শিক্ষা উন্নয়ন ও জনকল্যাণে ধুনটে মানব সেবা ফাউন্ডেশনের নানামুখী কর্মসূচি

ম

মামুনুর রশিদ : জনতার দৃষ্টি

আপডেট: 2 weeks ago

শিক্ষা উন্নয়ন ও জনকল্যাণে ধুনটে মানব সেবা ফাউন্ডেশনের নানামুখী কর্মসূচি
ধুনটে মানব সেবা ফাউন্ডেশনের মেগা প্রজেক্ট ও সেমিনার অনুষ্ঠিত

ধুনটে ‘মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও জনকল্যাণমূলক কর্মসূচি পালিত

বগুড়া জেলার ধুনট উপজেলার পারলক্ষীপুর গ্রামে সামাজিক সংগঠন ❝মানব সেবা ফাউন্ডেশন"এর উদ্যোগে ❝মানব সেবা মেগা প্রকল্প-২০২৬❞-এর অংশ হিসেবে ❝MSF শিক্ষার্থী আত্মউন্নয়ন মূলক সেমিনার-২০২৬❞ ও বিভিন্ন জনকল্যাণমূলক সামাজিক কর্মসূচি পালন করা হয়েছে। ​আজ (১৬ অক্টোবর) শুক্রবার সকাল ১০ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারলক্ষীপুর গ্রামের কৃতি সন্তান ও গোসাইবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন পারলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে সউদ, সাবেক মেম্বার মো: মজিবর রহমান, সাবেক মেম্বার মো: লুতফর সরকার এবং গ্রামের গণ্যমান্য মুরুব্বিগণ। ​সেমিনারে ৫ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রীদের জন্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতাদের পুরষ্কৃত করা হয় এবং সকল ছাত্র-ছাত্রীদের সৌজন্যমূলক পুরষ্কার দেওয়া হয়। একই সাথে আয়োজনে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের নাস্তাও করানো হয়। ​অনুষ্ঠানে অধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম অনুপ্রেরণামূলক বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে বলেন, “গ্রামের ছাত্র-ছাত্রীদের আত্মউন্নয়নমূলক যেকোনো উদ্যোগে সবাইকে এগিয়ে আসা আমাদের সকলের জন্যে কর্তব্য।” তিনি এমন আয়োজনের জন্য মানব সেবা ফাউন্ডেশন-কে ধন্যবাদ জানান এবং উক্ত ফাউন্ডেশনের সাফল্য কামনা করেন। ​পারলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে সউদ বলেন, “বর্তমান ছাত্র-ছাত্রী অনেক মেধাবী। তাদের শুধু সঠিকভাবে পরিচর্যা করতে পারলেই তারা ভালো ফলাফল এনে দিবে। ​মানব সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওসমান গনি নয়ন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আত্মউন্নয়নমূলক বিভিন্ন তথ্যবহুল আলোচনা করেন এবং ফাউন্ডেশনের অধিকাংশ সদস্য প্রবাসীদের জন্যে দোয়া প্রার্থনা করেন। ​ছাত্রদের অভিভাবকদের পক্ষ থেকে মো: হাসব আলী বলেন, “শিক্ষার্থীদের সফলতার পিছনে সবচেয়ে বড় অবদান থাকে ছাত্র-ছাত্রীর অভিভাবকদের। তাই সকল অভিভাবকদের অনেক সচেতন হতে হবে।” ​আজ সেমিনার শেষে ৬ জন অভাবগ্রস্ত পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল বিতরণ করা হয়। একই দিনে মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে মোহনপুর হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায় দুইটি ব্ল্যাকবোর্ড বিতরণ করা হয়। তাছাড়াও এই মেগা প্রকল্পের অংশ হিসেবে গ্রামের দক্ষিণ অংশে একটি টিউবওয়েল স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785