ফুফুর বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরল শিশু জান্নাতি

র

রেহানুল হক রিকো : জনতার দৃষ্টি

আপডেট: 1 week ago

ফুফুর বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরল শিশু জান্নাতি
ধুনটে খালের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

৫ ঘণ্টার তল্লাশি শেষে রাজশাহী ডুবুরি দলের সাফল্য: ধুনটে শিশু জান্নাতির মরদেহ উদ্ধার

ফুফুর বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে ১১ বছর বয়সী শিশু জান্নাতি খাতুনের। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বালুয়াখালে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। জান্নাতি খাতুন বগুড়ার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের বাসিন্দা জাকিরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দাদা-দাদির সঙ্গে ফরিদপুর গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসে জান্নাতি। শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে ফরিদপুর চারমাথা-সংলগ্ন বালুয়াখালে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে সে। একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় জান্নাতি। ঘটনার পর স্বজন ও স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। প্রায় পাঁচ ঘণ্টা পর বিকেল ৩টার দিকে খাল থেকে জান্নাতির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খালের পানিতে ডুবে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজশাহী থেকে আসা ডুবুরি দল প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785