নজরুল বর্ষ ও নবীন বরণে বিশ্বহরিগাছা মহাবিদ্যালয়ে উৎসবের আমেজ

ম

মামুনুর রশিদ: জনতার দৃষ্টি

আপডেট: 1 month ago

নজরুল বর্ষ ও নবীন বরণে বিশ্বহরিগাছা মহাবিদ্যালয়ে উৎসবের আমেজ
তারুণ্যের কলতানে বিশ্বহরিগাছা মহাবিদ্যালয়ে নজরুল বর্ষ উদযাপন

নজরুলের চেতনায় নবীনদের বরণ: আনন্দ-উচ্ছ্বাসে ভাসল বিশ্বহরিগাছা মহাবিদ্যালয়।

বগুড়ার ধুনটে উৎসবমুখর পরিবেশে বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখী মহাবিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ এবং নজরুল বর্ষ উপলক্ষে এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে ​নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ​প্রভাষক আলম হাসানের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের কার্যনির্বাহী সদস্য রেজাউর করিম দুলাল, বিশিষ্ট সমাজসেবক রেজাউল করিম, এবং শিক্ষক প্রতিনিধি হাফিজুর রহমান। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারলেই একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব। ​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন, যেখানে কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জুলেখা খাতুন, শারমিন খান, ফরহাদ হোসেন, লাকি খাতুন, মোস্তফা কামাল, নাসরিন জাহান, শিক্ষক আব্দুল মজিদ, অফিস সহকারী সুলতান নাসিম ও মুসলিম উদ্দিন। সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী এই আয়োজনে পুরো কলেজ প্রাঙ্গণ এক উৎসবমুখর জনপদে পরিণত হয়।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785