ধুনটে দুর্ধর্ষ চুরি: মাসুদ টেলিকমে খোয়া গেল ৩০ লাখ টাকার মালামাল
জ
জনতার দৃষ্টি
আপডেট: 1 month ago

বগুড়া ধুনটে দিবালোকে মাসুদ টেলিকমে দুর্ধর্ষ চুরি, প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট
বগুড়ার ধুনটে দিনের আলোতেই এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ধুনটের মোবাইল বিক্রয়কারী প্রতিষ্ঠান মাসুদ টেলিকম-এ এ ঘটনা ঘটে।
স্থানীয় ও দোকান মালিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ৮ টার দিকে চোরের দল দোকানটিতে হানা দেয়। চুরির ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল চুরি হয়ে গেছে বলে দোকান মালিক কর্তৃপক্ষ দাবি করেছেন।
চুরির ঘটনার পর দোকানের শো-কেস ও র্যাকগুলো খালি পড়ে রয়েছে। স্থানীয় সাধারণ মানুষ ও উৎসুক জনতা দোকানের সামনে ভিড় জমান।






