ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জ
জনতার দৃষ্টি
আপডেট: 3 weeks ago

ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক ও ধুনট পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল।
ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী কমিটির সদস্য সানোয়ার হোসেন, বেলাল হোসেন খাঁন, রঞ্জন কুমার দে, আবু তালহা শামীম খাঁন, জাহাঙ্গীর আলম লিটন, আব্দুস সাত্তার, নজরুল ইসলাম, আরিফ খাঁন ও নয়ন ইসলাম।
উল্লেখ্য, আগামী ১৪ অক্টোবর ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সাধারণ সভা সফল করার লক্ষে প্রস্তুতি সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।






