মথুরাপুর বাজারে স্বাস্থ্যবিধির বেহাল দশায় চরম ঝুঁকিতে ক্রেতারা
শ
শাহ্ আলম জীবন : জনতার দৃষ্টি
আপডেট: 3 weeks ago

মথুরাপুর বাজারে খাদ্য নিরাপত্তায় চরম হুমকি: মাংস কাটার খাটিয়ায় কুকুর, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী মথুরাপুর বাজারে মাংস বিক্রির স্থানে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি মাংস কাটার কাঠের খাটিয়ার ওপর কুকুরের ওঠা-বসা ও খাটিয়া চাটার দৃশ্য সোহেল রানা ধারণ করে বিষয়টি সামনে আনেন। পরে বিষয়টি স্থানীয় ক্রেতা ও সচেতন মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের মাংসের দোকানগুলোতে মাংস কাটার কাঠের খাটিয়া অনেক সময় খোলা অবস্থায় রাখা হয়। এতে কুকুর সেখানে উঠে বসছে এবং খাটিয়ার সংস্পর্শে আসছে। পরে একই খাটিয়ায় মাংস রেখে তা কাটা ও বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ ঘটনায় স্থানীয় ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, মাংস কাটার খাটিয়া ও অন্যান্য সরঞ্জাম যথাযথভাবে পরিষ্কার না রাখলে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে।
স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, মাংস কাটার খাটিয়া নিয়মিত পরিষ্কার রাখা, ব্যবহারের পর ঢেকে রাখা এবং কুকুরসহ অন্যান্য প্রাণীর সংস্পর্শ থেকে দূরে রাখা জরুরি।
তারা মথুরাপুর বাজারের মাংস বিক্রির স্থানগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাজার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।






