ধুনটে দুর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশদের অনুদান প্রদান
জ
জনতার দৃষ্টি
আপডেট: 2 weeks ago

পূজা নির্বিঘ্ন রাখতে ধুনটের মথুরাপুর ইউপির উদ্যোগ: গ্রাম পুলিশদের অনুদান প্রদান ও মণ্ডপ পরিদর্শনের ঘোষণা
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের গ্রাম পুলিশদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান মাসুদ, ইউপি সদস্য আজাহার আলী, সাইদুর রহমান, আমিরুল ইসলাম, মাসুদ রানা, ইয়াকুব আলী ও আশরাফুল ইসলাম। এছাড়া সংরক্ষিত নারী সদস্য আমিনা খাতুন, হাসিনা বেগম ও নাসরিন বেগম এবং ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রাকিবুল ইসলাম ও লিপি খাতুনসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুদান পেয়ে গ্রাম পুলিশরা আনন্দ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর ও জোলাগাঁতি এলাকায় দুটি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।
এ বিষয়ে মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে ইউনিয়ন পরিষদ সর্বদা সচেষ্ট রয়েছে। রাতে পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করা হবে। এ সময় পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।
এই বিভাগের আরও খবর
ধুনট উপজেলা বিএনপি সভাপতি মামুনের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

দুর্ঘটনায় পঙ্গু সিএনজিচালক আবু হাসানের পাশে দাঁড়ালেন আসিফ সিরাজ রব্বানী

ফুফুর বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরল শিশু জান্নাতি

ধুনটে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের জোর তাগিদ

ধুনটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালন


