ধুনট উপজেলা বিএনপি সভাপতি মামুনের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

ধ

ধুনট বগুড়া : প্রতিনিধি

আপডেট: 4 days ago

ধুনট উপজেলা বিএনপি সভাপতি মামুনের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন
চলে গেলেন ধুনট উপজেলা বিএনপি সভাপতি মামুনের মা তহুরুন্নেছা

ধুনট উপজেলা বিএনপি সভাপতির মায়ের মৃত্যুতে স্থানীয় নেতৃবৃন্দের গভীর শোক

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুনের মা তহুরুন্নেছা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের বড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল খালেক সরকারের স্ত্রী। গত রবিবার বিকেল সাড়ে ৫টায় বগুড়া শহরের নাটাইপাড়া এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ​আজ সোমবার (২৬ অক্টোবর) বাদ জোহর নাটাইপাড়া ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে নাটাইপাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। ​এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট মোজাম্মেল হক, সদস্য আসিফ সিরাজ রব্বানী, সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785