ধুনটে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের জোর তাগিদ

শ

শাহ্ আলম জীবন : জনতার দৃষ্টি

আপডেট: 2 weeks ago

ধুনটে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের জোর তাগিদ
ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বারোপ।

বগুড়ার ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধুনট উপজেলা পরিষদের ইছামতী হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এ কে এম তৌহিদুল আলম মামুন। সভায় আরও উপস্থিত ছিলেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। সভায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, স্থানীয় পর্যায়ে উদ্ভূত সমস্যা চিহ্নিতকরণ, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে হাসানুল করিম পুটু, মোছা. সোনিতা নাসরিন, জাকির হোসেন জুয়েল, মাসুদুল হক বাচ্চু, আনোয়ারুল ইসলাম, বেল্লাল হোসেন বাবু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর নবী, আব্দুল কাদের ও শাহাদাৎ হোসেন পিষ্টন সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক বিকাশ চন্দ্র শাহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মাওলানা মো. আমিনুল ইসলাম এবং ধুনট পৌরসভার সাবেক প্রশাসক আকতার আলম সেলিম। সভায় উপজেলা বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785