ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন

র

রেহানুল হক রিকো: জনতার দৃষ্টি

আপডেট: 4 weeks ago

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন
বগুড়ার ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাইয়ের সূচনা

জনকল্যাণমূলক কাজে ট্রাস্ট কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বগুড়া জেলা জামায়াত আমীর

বগুড়ার ধুনটে নির্মাণাধীন শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়। শনিবার (০৩-১০- ২৬)সকাল ৯টায় আয়োজিত অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হক সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন শেরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান। শহীদ আব্দুল মালেক ট্রাস্টের সভাপতি ও ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা ট্রাস্ট কমপ্লেক্স নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহেল বাকী, কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম দুলাল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মো. আতাউর রহমান, বগুড়া জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক তালিবুল হাবিব এবং ধুনট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কারিম ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাহমুদ আলম। পরে অতিথি ও নেতৃবৃন্দের উপস্থিতিতে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় তাঁরা নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং প্রকল্পের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন। অনুষ্ঠানের শেষ পর্বে ট্রাস্ট কমপ্লেক্সের নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া, সংশ্লিষ্ট সবার কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785