জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ধুনটে ক্ষেতমজুর সমিতির মিছিল ও পথসভা

ম

মামুনুর রশিদ: জনতার দৃষ্টি

আপডেট: 1 month ago

জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ধুনটে ক্ষেতমজুর সমিতির মিছিল ও পথসভা
ধুনটে ক্ষেতমজুর সমিতির সোচ্চার গর্জন: ৪ ডিসেম্বরের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান

৪ ডিসেম্বরের জাতীয় সমাবেশ সফল করতে ধুনটে ক্ষেতমজুর সমিতির প্রচার মিছিল

কাজ, উপযুক্ত মজুরি, খাদ্য, চিকিৎসা ও সর্বজনীন রেশন ব্যবস্থার দাবিতে আগামী ৪ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বগুড়ার ধুনটে প্রচার মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। ধুনট উপজেলা কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল ৪টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ ও প্রচার মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। ​সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা কমিটির সভাপতি শাহ সন্তোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি লিয়াকত আলী, শেরপুর উপজেলার নেতা নিমাই ঘোষ, ধুনট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শামছুল হক এবং উপজেলা কমিটির নেতা মোঃ আলম হোসেন। ​বক্তারা বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষ আজ দিশেহারা; তাই অবিলম্বে দরিদ্রদের জন্য ৫ টাকা কেজি দরে চাল, আটা ও লবণ প্রদানসহ স্বল্পমূল্যে তেল, ডাল, চিনি ও কেরোসিন সরবরাহ করে পূর্ণাঙ্গ রেশন ব্যবস্থা চালু করতে হবে। একই সঙ্গে ষাটোর্ধ্ব প্রবীণ মজুরদের জন্য বিনা জামানতে মাসে ১০ হাজার টাকা পেনশন চালু, ১০০ দিনের কর্মসংস্থান কর্মসূচি পুনরায় সব উপজেলায় চালুকরণ ও মজুরি বৃদ্ধি, দুর্নীতি-লুটপাট বন্ধ এবং খাস জমি ভূমিহীনদের মাঝে বণ্টন ও খাস জলাশয়ের ইজারা বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের অধিকার ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি জানান তারা। ​নেতৃবৃন্দ আগামী ৪ ডিসেম্বর বেলা ২টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জাতীয় সমাবেশ সফল করতে ধুনট উপজেলার সর্বস্তরের ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির স্থানীয় নেতা বেলায়েত হোসেন, আলম, আলতাফ প্রামাণিকসহ জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785