ছাগল ও ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে ধুনটে বিশেষ টিকাদান ক্যাম্পেইন

ম

মামুনুর রশিদ : জনতার দৃষ্টি

আপডেট: 3 weeks ago

ছাগল ও ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে ধুনটে বিশেষ টিকাদান ক্যাম্পেইন
ধুনটে বিনামূল্যে পিপিআর টিকাদান ও ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন

ধুনটে ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান ও ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত

​দেশব্যাপী চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলায় ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়ার বিনামূল্যে পিপিআর টিকাদান এবং ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের অনুষ্ঠিত হয়েছে। ​আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৪:০০ ঘটিকায় ধুনট উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব ভরণশাহী গ্রামে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাঃ রেহানা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক কার্যক্রম চালু করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ড. মোঃ আব্দুস ছালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনট উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুল রাকিব। ​ অনুষ্ঠানে বক্তারা গবাদিপশুর বিভিন্ন মারাত্মক রোগ প্রতিরোধ এবং খামারিদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত টিকাদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। খামারিদের গবাদিপশু রক্ষায় এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়। পরে খামারিদের মাঝে বিনামূল্যে পিপিআর ভ্যাকসিন প্রদানসহ প্রয়োজনীয় ভেটেরিনারি চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় ৩ থেকে ১২ মাস বয়সী ছাগলকে টিকাদানের আওতায় আনার ওপর বিশেষ অগ্রাধিকার প্রদান করা হয়। এই পুরো কার্যক্রমে প্রায় ৩২,০০০ ডোজ ভ্যাকসিন, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় দেয়া হবে। ​অনুষ্ঠানে স্থানীয় এলাকার অসংখ্য খামারি ও সাধারণ গবাদিপশু পালনকারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785