ধুনটের সার্বিক উন্নয়নে এমপি সিরাজ ও জামায়াতের যৌথ মতবিনিময়
ন
নিজস্ব প্রতিবেদক: জনতার দৃষ্টি
আপডেট: 1 month ago

ধুনটের উন্নয়ন ও রাজনীতি নিয়ে এমপি সিরাজের সাথে জামায়াত নেতাদের আলোচনা।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব গোলাম মোহাম্মদ সিরাজের নিজ বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখার এক শীর্ষ প্রতিনিধি দলের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সুযোগ্য সন্তান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব আসিফ সিরাজ রব্বানী।
বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে নেতৃত্ব দেন ধুনট উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম তালুকদার দুলাল এবং সেক্রেটারি আব্দুল করিমসহ স্থানীয় অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
একান্ত ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে ধুনট উপজেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, সাধারণ মানুষের নানা জনদুর্ভোগ নিরসন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক সহনশীলতা ও সুস্থ পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম মোহাম্মদ সিরাজ ধুনটের শান্তি-শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অন্যদিকে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে সামাজিক উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব প্রদান করেন বিসিবি পরিচালক আসিফ সিরাজ রব্বানী। আলোচনা শেষে উভয় পক্ষের নেতৃবৃন্দ উপজেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
এই বিভাগের আরও খবর
ধুনটে যুবদলের যৌথ সম্মেলন: ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদ

ধুনটের এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নাজমুল হককে সংবর্ধনা

বগুড়ার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

রাজপথে নতুন প্রাণ: ধুনটে ৩ ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন

এমপি সিরাজের মাধ্যমে ধুনটে ৬ কোটি টাকার ভবন উদ্বোধন


