রাজপথে নতুন প্রাণ: ধুনটে ৩ ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন
ন
নিজস্ব প্রতিবেদন: জনতার দৃষ্টি
আপডেট: 1 month ago

ধুনটে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩ ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন সম্পন্ন।
আজ রোববার (২০ সেপ্টেম্বর, ২০২৬) বিকেলে বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুরের মূলতানী পারভিন শাজাহান তালুকদার উচ্চ বিদ্যালয় চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩টি ইউনিয়ন শাখার যৌথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ধুনট উপজেলা ছাত্রদলের অধীনস্থ মথুরাপুর, গোপালনগর ও চৌকিবাড়ী ইউনিয়ন ছাত্রদল এ সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করা হয়। উদ্বোধনী কর্মসূচি শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন।
ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুল কবির স্মরণ ও সদস্য সচিব মিশুক বাবু সম্রাটের যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাবিবুর রশিদ সন্ধান সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
সম্মেলনে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান সানজাদ, ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন এবং সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা।
এছাড়াও সম্মেলনে পদপ্রত্যাশী ছাত্রদল নেতাদের মধ্যে বক্তব্য রাখেন তরিকুল ইসলাম, শেখ সজীব, অন্তর শেখ, মারুফ হাসান, রিজভী সাগর, নূর মোহাম্মদ, তন্ময় ইসলাম, লিমন শেখ, শহিদুজ্জামান এ্যানি, গোপাল কুমার, কাওছার আহমেদ, আশিকুর রহমান, রাব্বি হাসান রিয়াদ ও শামীম পাঠান।
সম্মেলনে বক্তারা আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজপথের আন্দোলন-সংগ্রামে ছাত্রদলকে ঐক্যবদ্ধ হয়ে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
এই বিভাগের আরও খবর
ধুনটে যুবদলের যৌথ সম্মেলন: ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদ

ধুনটের এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নাজমুল হককে সংবর্ধনা

বগুড়ার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটের সার্বিক উন্নয়নে এমপি সিরাজ ও জামায়াতের যৌথ মতবিনিময়

এমপি সিরাজের মাধ্যমে ধুনটে ৬ কোটি টাকার ভবন উদ্বোধন


