ধুনটের এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নাজমুল হককে সংবর্ধনা

র

রেহানুল হক রিকো : জনতার দৃষ্টি

আপডেট: 3 weeks ago

ধুনটের এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নাজমুল হককে সংবর্ধনা
এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ

শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়ার প্রত্যয় এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজমুল

বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ও এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাজমুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম এবং নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। নতুন পরিচালনা কমিটি এসব ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সংবর্ধিত সভাপতি মো. নাজমুল হক বলেন, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর পাঠদান এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহাদাৎ হোসেন পিস্টন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জিএম সম্রাট, এলাঙ্গী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রউফসহ শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই নতুন পরিচালনা কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785