এমপি সিরাজের মাধ্যমে ধুনটে ৬ কোটি টাকার ভবন উদ্বোধন
শ
শাহ্ আলম জীবন
আপডেট: 1 month ago

ধুনটে ৬ কোটি টাকা ব্যয়ে সম্প্রসারিত প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজ।
বগুড়ার ধুনটে উপজেলা প্রশাসনের প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনের শুভ উদ্বোধন করেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
ফলক উন্মোচন শেষে ভবন প্রাঙ্গণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুল্লাহ।
পরে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, "উপজেলা প্রশাসনের নতুন ও সম্প্রসারিত এই ভবনের ফলে দাপ্তরিক কাজের গতি যেমন বৃদ্ধি পাবে, তেমনি সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে ও দ্রুত সরকারি সেবা পাবেন। আমি ধুনটকে একটি আধুনিক মডেল ধুনট হিসেবে গড়ে তুলব।" এ সময় সরকারি কর্মকর্তাদের আবাসন ব্যবস্থার জন্য পৃথক ভবন নির্মাণেরও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী।
এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ কে এম তৌহিদুল আলম মামুন, সাধারণ সম্পাদক আবুল মনসুর পাশা, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর প্রশাসক মোহাম্মদ আলিমুদ্দিন হারুন মণ্ডল, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ ও প্রশাসনিক শাখা ঘুরে দেখেন। নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় ও কর্মকর্তাদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এই বিভাগের আরও খবর
ধুনটে যুবদলের যৌথ সম্মেলন: ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদ

ধুনটের এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নাজমুল হককে সংবর্ধনা

বগুড়ার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটের সার্বিক উন্নয়নে এমপি সিরাজ ও জামায়াতের যৌথ মতবিনিময়

রাজপথে নতুন প্রাণ: ধুনটে ৩ ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন


